বিনোদন ২৫ মার্চ, ২০২৩ ০৫:৩১

এবার ‘জ্বীন’ হয়ে আসছেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা চেরি। খুব অল্প সময়েই তিনি তার সৌন্দর্য ও সাবলীল অভিনয়ের মাধ্যমে অনেকের ভালোবাসা জয় করেছেন। আগামী ঈদে তার অভিনীত ‘জ্বীন’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

এ বিষয়ে পূজা বলেন, সব অভিনেতা-অভিনেত্রীরই স্বপ্ন থাকে তারা কোনো না কোনো চরিত্রে অভিনয় করবেন। এটি একটি রোমান্টিক, অ্যাকশন বা হরর গল্প হতে পারে। অন্য সবার মতো আমারও ইচ্ছা এবং আশা ছিল আমিও বিভিন্ন গল্প ও চরিত্রে অভিনয় করব। সিনেমা প্রেমী বা অভিনেত্রী হিসেবে এই ইচ্ছা থাকতেই পারে।

তিনি আরও বলেন, শুরুতেই শুরু করেছি রোমান্টিক গল্পের সিনেমা দিয়ে। সেটা হলো জাজ মাল্টিমিডিয়ার ‘নূরজাহান’ এবং ‘পোড়ামন ২’; যা আমার স্বপ্ন পূরণের একধাপ এগিয়ে নিয়ে গেছে। এরপর অনেকগুলো সিনেমা করলাম। যেমন- ‘দহন’, ‘প্রেম আমার ২’। এই দুইটা সিনেমা করার পরই ‘জ্বীন’ সিনেমাটির কথা আসে, আমি একটু অবাক হই। এর আগেই বলেছিলাম, আমার ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালোলাগা আছে এবং এই সুন্দর ও ভৌতিক সিনেমার গল্পে কাজ করব তাই একটু অবাক হয়েছি। অবাকের চেয়ে বলব, আমি অনেক খুশি হয়েছি।

 

আমাদেরকাগজ/এইচএম