বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক করা অভিযোগ প্রযোজকের সঙ্গে শাকিব খানের মিমাংসা হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। রাজধানীর একটি রেস্তরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা হয়ে গেছে। এ সময় সেখানে খোরশেদ আলম খসরুও উপস্থিত ছিলেন ।
গতকাল ১৫ মার্চ বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।
অভিযোগপত্র অনুযায়ী ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন।
আমাদেরকাগজ/ এইচকে






















