বিনোদন ১৬ মার্চ, ২০২৩ ০৫:৩৮

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিবাঙ্গি জোশি

বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ ইয়ে রিস্তা ক্যায়া কেহেলতা হ্যায় খ্যাত অভিনেত্রী শিবাঙ্গি জোশি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছেন তারকা। জানা গিয়েছে, তাঁর কিডনি জনিত কিছু সমস্যা রয়েছে।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী জানান, “বন্ধুরা…আমার কিডনিতে ইনফেকশন হয়েছে, কঠিন সময়ের মধ্যে দিয়ে কিছুদিন যাওয়ার পর বর্তমানে এখন ভালো আছি। তোমাদের আশীর্বাদ, ভালোবাসার জোরেই সবটা সম্ভব হয়েছে তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো, শরীর সর্বদা হাইড্রেট থেকো।

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে শিবাঙ্গি। সেলাইন চলছে। মুহূর্তেই পোস্টে লাইক, শেয়ারের সংখ্যা আকাশ ছোঁয়া।

কমেন্টে অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন তাঁর ভক্তরা।


আমাদেরকাগজ/এইচএম