বিনোদন ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। চুটিয়ে বেশ কাজ করে চলেছেন একের পর এক। টলিউডে অনেকেই বিয়ে করে সংসার শুরু করেছেন। কিন্তু মিমি এখনও সিঙ্গল। মাঝে তার প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হল নায়িকার জীবনে শুধুই কাজ।
এ নিয়ে আনন্দবাজার অনলাইনকে দেয়া একাধিক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না। কিন্তু মিমির মতো এত সুন্দরী প্রথম সারির টলিউড অভিনেত্রী কি সত্যিই সিঙ্গল? বেশ কিছু বছর ধরে তাই তার দর্শকের মনে একটাই প্রশ্ন, কেন এখনও কোনও সঙ্গী নেই মিমির? সেই উত্তরই জানালেন নায়িকা।
মিমি আরও জানান, “ বন্ধুরা, আমি খুঁজে বার করেছি, কেন এখনও আমি সিঙ্গল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্য নতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।”
আমাদেরকাগজ/এইচএম






















