বিনোদন ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪৮

ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেফতার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ইউটিউবার খ্যাত প্রত্যয় হিরণ ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দীর্ঘদিন ধরেই পুলিশি নজরদারিতে ছিল প্রত্যয় হিরণরা। জানা গেছে, ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে তাদেরকে আটক করেছে পুলিশ।

দীর্ঘদিন ধরেই পুলিশি নজরদারিতেও ছিলেন তারা। তাদের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। পরে ওই মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদেরকে। জানা যায়, তাদের বিরুদ্ধে অভিযোগ, নাটকের ফাঁকে ফাঁকে আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো তারা। ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালাতো প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা। 

এছাড়া দেশে জুয়ার এসব বিজ্ঞাপনের প্রচারণা চালাচ্ছে, ‘আজাইরা লিমিটেড’ নামে একটি ইউটিউব চ্যানেল। বর্তমানে তাদের প্রায় সাড়ে চার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে!

গ্রেপ্তারের পর সূত্রে জানা যায়, ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতো আব্দুল হামিদ নামের এক ব্যক্তি।

এরপর বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপনের প্রতি ভিডিওর জন্য একলাখ দশ হাজার টাকা করে নিতো প্রত্যয় হিরণরা।

আমাদের কাগজ/এমটি