বিনোদন ডেস্ক : অঞ্জলি অরোরা ‘কাঁচা বাদাম’ গানে মাধ্যমেই খ্যাতি পেয়েছিলেন । নেটদুনিয়া মাতিয়েছিলেন ছোট্ট একটি ভিডিওতেই। আর এরপর থেকে মাঝেমধ্যেই ভিডিও ছেড়ে অন্তর্জালে শোরগোল ফেলেন তিনি। এবারও সমালোচনায় রূপ নিল। তীব্র কটাক্ষ জড়ো হলো মন্তব্যের ঘরে।
ভিডিওতে দেখা যায়, লাল ঘেরওয়ালা ছোট্ট পোশাক পরে সিঁড়ির ধাপে নাচতে ছিলেন তিনি। আর সেই নাচের তালে তালে উড়ে যাচ্ছে পোশাক। তাতেই হাওয়া লেগে অপ্রস্তুত মুহূর্ত তৈরি হয়েছে সেই ভিডিওতে। তবুও নেচে চলেছেন তিনি। এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অঞ্জলি।
কৌতুক অভিনেতা ও ‘লক আপ’ বিজয়ী মুনাওয়ার ফারুকির সঙ্গে দুষ্টুমিষ্টি প্রেম কিংবা নিজের যৌনজীবন নিয়ে প্রকাশ্য ‘স্বীকারোক্তি’। সব মিলিয়ে আলোচনায় শীর্ষে থাকেন এই অভিনেত্রী। বর্তমানে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলো করেন ১ কোটি ২০ লাখ মানুষ। গত বছর এমএমএস কাণ্ডে নাম জড়িয়েছিল অঞ্জলির। যদিও অঞ্জলি বলেছিলেন, ভাইরাল হওয়া তরুণী তিনি ছিলেন না। তাকে অনুমানের বশে হেনস্থা করা হয়েছে।
আমাদেরকাগজ/ এইচকে






















