বিনোদন ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৩৭

স্বামীর বিষয়ে যে তথ্য দিলেন মিম

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের বিয়ে ইতোমধ্যে এক বছর কেটে গেছে। তবে এখনও স্বামী সনি পোদ্দারের প্রতি প্রেম, মুগ্ধতা একই আছে। এ জন্যই ভালোবাসা দিবস উপলক্ষে স্বামীর প্রতি মুগ্ধতার কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মিম।

ভিডিওতে মিম জানিয়েছেন, ‘সনি অসম্ভব ভালো মনের একজন মানুষ। আমি সবসময় চাইতাম, আমার স্বামী বাবার মতোই হবে। ছোটবেলা থেকে বাবাকে যেমন দেখে এসেছি, ঠিক তেমন। আমি আমার বাবার মধ্যে যেসব গুণগুলো দেখি, প্রত্যেকটা জিনিসই সনির মধ্যে দেখেছি। কেয়ারিং, রেসপেক্ট- সবকিছু।’

মিম আরও যোগ করেন, ‘সনি আমার খুব ভালো বন্ধু। আমি তার সঙ্গে সব শেয়ার করি, সেও আমার সঙ্গে শেয়ার করে। যে কারণে আমাদের মধ্যে জাজমেন্টের কোনো বিষয় থাকে না।’

অন্যদিকে মিম প্রসঙ্গে তার স্বামীর ভাষ্য, ‘মিম একজন স্টার। কিন্তু সে খুবই সাধারণ একজন মানুষ। প্রথম যেদিন মিমের সঙ্গে কথা বলি, সেদিন মনে হয়েছিলো ফেইক মানুষের সঙ্গে কথা বলছি। কারণ এত সাধারণ, সবকিছু শেয়ার করছে। ও (মিম) ক্যামেরার সামনে একরকম, সামনাসামনি অন্যরকম। ও আমার জন্য একদম পারফেক্ট।’

আমাদেরকাগজ/এইচএম