বিনোদন ডেস্ক : ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দক্ষতায় ঢালিউড সিনেমায় নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন অনেক আগেই। তবে অভিনয়ের পাশাপাশি তাকে নতুন ভাবে প্রযোজনায়ও দেখে গেছে। অভিয়ের পাশাপাশি ব্যাক্তিগত জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে প্রায় আলোচনায় থাকতে দেখা যায় তাকে। শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে ও বিচ্ছেদের বিষয় নিয়ে ব্যাপক আলোচিত হন। বিচ্ছেদের ছয় বছরের মাথায় ফের তাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে কানাঘুষা চলছে।
অপু বিশ্বাস জানান, ‘শাকিব একজন ভালো মনের মানুষ। এখন তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ করছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার।’
তিনি আরও বলেন, ‘আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনও আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। আবার কখনও শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। এছাড়াও মাঝেমধ্যে সে (শাকিব) আমার ব্যক্তিগত ও মিডিয়াতে কাজের ব্যাপারেও পরামর্শ দেয়।’
অপু জানান, ‘শাকিব যদি আমার পাশে না থাকত, তাহলে এই অপু বিশ্বাস হতে পারতাম না। সহ-অভিনেতা হিসেবে তিনি আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছেন। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই শাকিবের প্রতি সেই সম্মান সারাজীবন থাকবে।’
প্রসঙ্গত, চিত্রনায়ক শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। তাদের সংসারে আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান রয়েছে। ছেলের বয়স যখন দুই বছর, তখন তারা বিচ্ছেদের পথে হাঁটেন।
আব্রাহাম খান জয় বেশির ভাগ সময়ই শাকিব খানের গুলশানের বাসায় দাদা-দাদির কাছে থাকে। সেই সুবাদে অপু বিশ্বাসের শাকিবের বাসায় যাতায়াত বেড়েছে। অপু বিশ্বাস বলেন, ‘আমার তো মা-বাবা নেই। শ্বশুর-শাশুড়িই এখন আমার মা-বাবা। তো বাবা-মায়ের বাসায় যাব না কেন? প্রায়ই যাওয়া হয় সেখানে। তারা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন। আমাকে খুব ভালোবাসেন তারা। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি। এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার।’
অপু বলেন, ‘কয়েক দিন আগে আমি শাশুড়ির কাছে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম। মা বললেন, ঠিক আছে আমি রান্না করছি। একটু পর ফোন করে জানাও সঙ্গে কী দিয়ে রান্না করব। এর পর আমি ফোন রেখে ভুলে গেছি। হঠাৎই শাশুড়ির ফোন। ধমকের স্বরে বললেন, এই মেয়ে, তুমি কী দিয়ে ইলিশ খাবে, জানাতে বললাম, দেরি করছ কেন? এই হলে আমার শাশুড়ি। সত্য কথা বলি, আমার জীবনে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি একটা পর্যায়ে এসে বুঝেছি, তারা কতটা ভালো মনের মানুষ। এখন কতটা আমাকে ভালোবাসেন তারা।’
শাকিবের ছোট বোন মনির সঙ্গেও অপুর মান-অভিমান ভেঙে আবার দুজনের বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছে। অপু বিশ্বাস বলেন, ‘সে আমাকে খুব ভালোবাসত, আমিও। কিন্তু মাঝে আমার আর শাকিবের ঘটনার কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এখন আমাদের সেই পুরোনো সম্পর্ক ফিরেছে। মনি আমার কাছে ঠিক বন্ধুর মতোই। মনি তো জানে আমি কী খেতে পছন্দ করি। মাঝেমধ্যে মনি সেই আইটেমের খাবার রান্না করে আমাকে ডেকে নেয়।’ অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রে প্রথম প্রযোজনা ‘লাল শাড়ি’ ছবির শুটিং শেষ হয়েছে। অনুদানের এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।
আমাদেরকাগজ/ এইচকে






















