বিনোদন ডেস্ক: বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল হয় এ তারকা জুটির।
তবে রাজস্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও তাদের পূর্ণ অনুষ্ঠান হবে রোববার (১২ ফেব্রুয়ারি) দিল্লিতে। দিল্লি এবং মুম্বাইয়ে রয়েছে পার্টি। তবে কারা আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন এ নিয়ে ছিল ভক্তদের মনে নানা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর মিলেছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবাণীর রিসেপশন বা বৌভাতের পার্টিতে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক তারকা। এ তালিকায় রয়েছেন শাহিদ কাপুর, মীরা রাজপুত কাপুর, জুহি চাওলা, ব্যবসায়ী জয় মেহতা। এছাড়াও কোরিওগ্রাফার সাবিনা খান, জেবা কোহলি, ইশান চন্দকসহ আরও অনেকে। শুধু এই নামের তালিকায় থাকা বলিউড তারকারাই নন বরং থাকতে পারেন আরও অনেক সুপারস্টারও।
আমাদেরকাগজ/এইচএম






















