আমাদের কাগজ ডেস্কঃ শুটিং চলাকালীন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর মিরপুরে শুটিং সেটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, বিস্ফোরণে তার কণ্ঠনালী পুড়ে গেছে। শ্বাসনালীতে বার্ন থাকায় এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এদিকে, দগ্ধ হওয়ার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছে এই অভিনেত্রী।
গতকাল রোববার বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ অভিনেত্রী শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। আঁখির পরিবারের লোকজন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আমাদের কাগজ/এমটি






















