বিনোদন ৩০ জানুয়ারি, ২০২৩ ০৮:১৪

প্রথমবারের মত মেট্রোরেলে চাপলেন সাফা  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

বিনোদন ডেস্কঃ প্রথমে দেখলে মনে হবে এটি দেশের বাহিরের কোন মনোহর ট্রেন ভ্রমনের ছবি। কিন্তু না,রোববার (২৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় মেট্রোরেলের ভেতর তোলা একটি ছবি পোস্ট করেছেন সাফা। আর তাতেই নেটদুনিয়ায় বেশ সারাও ফেলেছেন তিনি।  

মাস খানেক আগে (২৮ ডিসেম্বর) আধুনিক প্রযুক্তিনির্ভর ও বিদ্যুৎচালিত মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুরুতে রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের মাধ্যমে আগারগাঁও অংশে চলাচলে জন্য খুলে দেওয়া হয়।

মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পরদিন থেকেই স্টেশন দুটিতে ছিল উৎসুক যাত্রীদের উপচেপড়া ভিড়। এমনকি ভোর থেকেই দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা করতেও দেখা গেছে। ধীরে ধীরে এখন সেটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। প্রথমবারের মতো ঢাকায় মেট্রোরেলে সফর করে বেশ উচ্ছ্বসিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। 

তিনি তার নিজ ফেসবুক পেজটিতে ছবি পোষ্ট করে লিখেছেন, ‘ঢাকায় আমার প্রথম মেট্রোরেল সফর। এখন আমাদের শহরে মেট্রোরেল আছে, যা দেখে আমি খুব গর্বিত।’ 

প্রসঙ্গত, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলছে। কমলাপুর পর্যন্ত প্রকল্পটির কাজ শেষ হতে আরো সময় লাগবে।

আমাদের কাগজ/এমটি