বিনোদন ২৯ জানুয়ারি, ২০২৩ ০৭:১০

গোলাপের পাপড়িতে লাস্যময়ী রূপে পরীমণি

বিনোদন ডেস্ক: পরীমণি। ঢালিউডের আলোচিত অভিনেত্রী তিনি। স্বামী রাজ, ছেলে রাজ্য এই নিয়েই তার ছোট্ট সংসার। এই ঝগরা-বিবাদ, আবার কিছুটা প্রশান্তি। তবে সোস্যাল মিডিয়ায় সবসময়েই সরব পরি। 

রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন পরীমণি।

ওই ছবিগুলোতে দেখা গেছে, একটি বেডরুম জুড়ে ছড়ানো ছিটানো রয়েছে লাল গোলাপের পাপড়ি। সেখানে সাদা এবং কালো রঙের একটি স্কার্টে একগুচ্ছ লাল গোলাপের তোড়া হাতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে স্বামী রাজকে উদ্দেশ্য করে লিখেছেন আমার একটা তুমি আছো। সেই সঙ্গে রাজের নাম ম্যানশন করে জুড়ে দিয়েছেন লাভ ও লাল গোলাপের ইমোজিও। পোস্টটি যেন নজর কেড়েছে নেটিজেনদেরও।

প্রসঙ্গত, ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। কিছুদিন আগেও দাম্পত্যের টানাপোড়েনে আলোচনায় ছিলেন এই দম্পতি। তবে সব বিভেদ ভুলে সন্তানকে নিয়ে ফের একই ছাদের নিচে সুখে সংসার করছেন তারা।

আমাদের কাগজ//জেডআই