বিনোদন ২৮ জানুয়ারি, ২০২৩ ০৭:০১

আসছে আলভী-তিথির ‘আজব মহব্বত’

বিনোদন ডেস্ক: যাহের আলভী ও তিথি খুবই পরিচিত মুখ শোভিজ অঙ্গনে। মারামারি,ঝগড়া যেন চলতেই থাকে তাদের মধ্যে। তবে তবুও একত্রে তারা। এবার এই জুটির ‘আজব মহব্বত’রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।।

আলভী তিথির সঙ্গে একদিন রাতে ঝগড়া করে গাছের ওপর বাসা বাঁধেন। সেখানেই থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু এটি কোনো ভাবেই মেনে নিতে পারেন না তিথি। অবশেষে তিথি আলভীকে জানায় প্রতিদিনই সে যেন এমন ঝগড়া করে। এমনই এক গ্রামীন পটভূতিতে এ জুটিকে নিয়ে নির্মাণ হয়েছে এই নাটকটি।

এতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, জয়নাল জ্যাক, সানজিদা মিলা ও নেয়ামত রহমান। ফেরারী ফরহাদের রচনায় এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। নাটকটির নির্বাহী প্রযোজক জামাল হোসেন। 

নাটকটি প্রসঙ্গে অভিনেতা যাহের আলভী বলেন, ‘নাটকটির মধ্যে স্বামী-স্ত্রীর সত্যিকারের ভালোবাসা ফুটে ওঠেছে। নির্মাতা দারুণভাবে একজন স্বামী ও  স্ত্রীর সম্পর্কটা পর্দায় তুলে ধরেছেন। এটি গ্রামীন পটভূমিতে নির্মিত হয়েছে। তবে দর্শক নাটকটি দেখলে নিরাশ হবেনা না।’

আমাদের কাগজ//জেডআই