বিনোদন ৭ জানুয়ারি, ২০২৩ ০৩:২৬

আলোচনাকে মধ্যেই দেশ ছাড়ছেন রাজ-পরী, পাড়ি জমাবে দুবাই

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,বিনোদন ডেস্কঃ একে সংসারে টানাপোড়া চলছে বিচ্ছেদ ইস্যু। এর মধ্যে সব আলোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশ ছাড়ছেন সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। যাচ্ছেন সুদূর দুবাই। ঝগড়ার পর হানিমুন নাকি অন্য কিছু? এ নিয়ে কৌতুহলের শেষ নেই নেটিজের মধ্যেও।    

এ বিষয়ে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমনি। শুধু তারা দুজনই নন। দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরো যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরো যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।  

দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন।

রিয়েল হিরোস এক্সপো এন্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন।এবছর প্রবাসী বাঙালি ছাড়াও এবছর বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিবেন।

তিনি বলেন, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যার ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছেন- তেমন মানুষকে দেয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

আমাদের কাগজ/এমটি