বিনোদন প্রতিবেদক : পরীমণি ও শরিফুল রাজ গত বছরের শুরু থেকেই সংসার নিয়ে আলোচনায় ছিলেন। সারা বছর জুড়েই তাদের প্রেমের খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পরী। সেটা আবার কখনও ছবি শেয়ার করে, কখননো স্ট্যাটাসে। কিন্তু বছরের শেষটা তাদের ভালো হলো না । নতুন বছরের শুরুটাও ভালো হলো না ।
পরীমণি দাম্পত্য জীবনের ইতি টান দুদিন আগেই এমন ইঙ্গিতই দিয়েছিলেন রাজের সঙ্গে। রোববার, ১ জানুয়ারি বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা।
তবে রাজ বিচ্ছেদ প্রসঙ্গে শুরু থেকেই চুপ । পরীকে জড়িয়ে তিনি কোনো সাড়াশব্দ না করলেও তাদের বৈবাহিক সম্পর্কে জন্ম নেওয়া পাঁচমাস বয়সী পুত্র রাজ্যকে নিয়ে নতুন বছরের প্রথমদিন একটি ছবি পোস্ট দিয়ে আবেগঘন কিছু কথা লিখেছেন রাজ। সেইসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেনপুত্রকে কোলে তুলে হাসিমুখে ছবি দিয়ে ‘পরাণ’-খ্যাত এই নায়ক লিখেছেন, আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনের বছরগুলো দারুণ কাটুক। তোমার সু-স্বাস্থ্য কামনা করছি। সামনের বছরগুলো আনন্দ উল্লাসে কাটাও। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালবাসায় পূর্ণ থাকবে।
রাজ্যকে উদ্দেশ্য করে শরিফুল রাজ আরও লেখেন, তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন কখনই বাবার ভালবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না।
২০২১ সালে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ওই বছর ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা।
এর আগে পরীমনি একাধিকবার বিয়ে করলেও এটি ছিল রাজের প্রথম বিয়ে। ১০১ টাকা দেনমোহরে জানুয়ারিতে তাদের পারিবারিক বিয়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে পুত্রসন্তান রাজ্য। বর্তমানে তার বয়স পাঁচ মাস।
এদিকে, রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টি দুদিন আগে প্রকাশ্যে আনেন পরী। রবিবার বিকেলে এ বিষয়ে তিনি জানান, শত চেষ্টা করেও তিনি বৈবাহিক সম্পর্ক টেকাতে পারলেন না।
রাজের বিরুদ্ধে অভিযোগ এনে পরীমনি বলেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে (চেষ্টা) টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তুললে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না। শ্রেফ বিষ্ঠা হয়ে যায়।
পরী সন্তানের কথা উল্লেখ করে বলেন, রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব কিছুই ভুলে যাই। সবঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? নাকি একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও (রাজ্য) বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।
আমাদেরকাগজ/ এইচকে






















