বিনোদন ৩০ ডিসেম্বর, ২০২২ ০৬:২২

আসিফ ও তারান্নুমের ‘কত ভালোবাসি’

আসিফ আকবর ও তারান্নুম আফরীন

আসিফ আকবর ও তারান্নুম আফরীন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও ব্যস্ত কন্ঠশিল্পী তারান্নুম আফরীন নতুন গান নিয়ে হাজির হলেন । গানের শিরোনাম ‘কত ভালোবাসি’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির ভিডিও পরিচালনা করেছেন এমএইচ রিজভী। আর এতে অভিনয় করেছেন রিজভী ও পুষ্প।

আসিফ বলেন, এর আগে আমার ও তারান্নুম আফরীনের আর দুটি গান প্রকাশ হয়েছে। দুটিই গ্রহণ করেছিলেন শ্রোতা-দর্শক। তৃতীয় গানটিও খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস এ গানটিও সময়ের সঙ্গে সঙ্গে ভালো অবস্থানে যাবে।

তারান্নুম আফরীন বলেন, আসিফ ভাই আমার অত্যন্ত পছন্দের শিল্পী। তার সঙ্গে করা আগের গানগুলো খুব পছন্দ করেছেন মানুষ। তারই ধারাবাহিকতায় এলো আমাদের তৃতীয় গান। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। ৩০ ডিসেম্বর সকালে গানটি তারান্নুম আফরীনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

আমাদেরকাগজ/ এইচকে