বিনোদন ২৬ ডিসেম্বর, ২০২২ ০১:৪৪

ইতি টানলেন ৬ বছরের সংসারের, বাংলাদেশি আরও এক অভিনেত্রীর বিচ্ছেদ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ বিনোদন ডেস্কঃ বছর শেষেও ভাঙনের খবর। অভিনেত্রী জিনাত সানু স্বাগতার বিবাহবিচ্ছেদ হয়েছে। বছর শেষে ঘরভাঙ্গার এই খবরটি তার ভক্তদের মন খারাপ করে দিয়েছে। স্বাগতার ৬ বছরের সংসারজীবনে ইতি ঘটেছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে। 

সাত বছর প্রেম করার পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন স্বাগতা-রাশেদ। ছয় বছর সংসার শেষ ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক স্বামী রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদ হয় বলে জানা যায়।

জানা যায়, বোঝাপড়ায় সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে। কোনোভাবেই আর একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না! তাই আমাদের দুই পরিবার মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে তারা। 

প্রসঙ্গত, স্বাগতা অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়, উপস্থাপনা ছাড়াও তিনি সংগীতচর্চা করছেন।

ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন স্বাগতা। শিগগিরই শুরু করবেন ‘কাইজার’–এর সিকুয়েল। এছাড়া কয়েক দিন আগে স্বাগতা একটি রিয়েলিটি শোর উপস্থাপনা শেষ করেছেন। শুটিংয়ে ব্যস্ত আছেন ‘দেয়ালের দেশ’ নামর আরেকটি চলচ্চিত্রের। সম্প্রতি তার অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

আমাদের কাগজ/এম টি