বিনোদন ২৫ ডিসেম্বর, ২০২২ ০২:৩২

অভিনেতা চালাপতি রাও মারা গেছেন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কাগজ কাগজ বিনোদন ডেস্কঃ তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা চালাপতি রাও মারা গেছেন। রোববার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।  স্ত্রী ইন্দুমতী এবং তিন সন্তানকে রেখে গেছেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে। 

চালাপতি রাও তেলুগু সিনেমায় তার কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে ৬০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ভারতের অন্ধ্রপ্রদেশের বালিপারুর বাসিন্দা চালাপতি রাও। ‘সাক্ষী’ (১৯৬৬), ‘ড্রাইভার রামুডু’ (১৯৭৯), ‘বজরাম’সহ (১৯৯৫) অসংখ্য তেলেগু-তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে বলিউড ফিল্ম ‘কিক’সহ ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন চালাপতি। তার ছেলে রবি বাবু টলিউডে অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক।

গুণী অভিনেতা চালাপতির মৃত্যুতে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন ভারতের নামিদামি তারকারা। অনেকে তাকে বর্তমান প্রজন্মের ‘সেরা এবং সাহসী’ অভিনেতা বলে অভিহিত করেছেন। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এদিকে গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকের ঢল নেমেছে। অনেকে তাকে বর্তমান প্রজন্মের ‘সেরা এবং সাহসী’ অভিনেতা বলে অভিহিত করেছেন। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চলচ্চিত্র থেকে অভিনেতার পুরনো ভিডিও শেয়ার করছেন। এক ভক্ত লিখেছেন, 'অতীত এবং বর্তমান প্রজন্মের সেরা এবং সাহসী অভিনেতা। আপনাকে মিস করব। ওপারে শান্তিতে থাকুন। ' অপর এক ভক্ত শোক প্রকাশ করে লিখেছেন, 'আমরা আরেকজন মহান অভিনেতাকে হারিয়েছি। ' অন্য এক ভক্ত লিখেছেন, 'এটি টলিউডের জন্য একটি ভয়ংকর বছর ছিল। '

অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের নামিদামি তারকারা। টুইটারে একের পর এক তারকা শোকবার্তা প্রকাশ করছেন। মৃত্যুকালে স্ত্রী ইন্দুমতী এবং তিন সন্তানকে রেখে গেছেন অভিনেতা।

আমাদের কাগজ/এমটি