বিনোদন ১৮ ডিসেম্বর, ২০২২ ১২:৪৬

মুখ খুললেন সালমান, যা বললেন সাবেক প্রমিকাদের উদ্দেশ্যে

আমাদের কাগজ ডেস্কঃ বলিউডের ভাইজান সালমানের একাধিক কাহেনীর গল্পগুলো সবারই জানা। মাস শেষে বছর ফিরে ঘনিয়ে আসলেও, কারও সঙ্গেই এখনও সাত পাঁকে বাঁধা পড়েননি বলিউড ভাইজান। ঘটেছে জীবনে অনেক নারীর আগমন। 

ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রেমের গল্প ওপেন সিক্রেট বলাই চলে। বলিউডপাড়ার সবাই কম বেশি জানেন সেটা। 

২০১০ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। বর্তমানে ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখেই সংসার করছেন ক্যাটরিনা। তবে অভিনেত্রী বিয়ে করলেও, এখনও সিঙ্গেলই রয়ে গেছেন সালমান।


সম্প্রতি ‘গোবিন্দা নাম মেরা’ ছবির প্রচারে সালমান খানের রিয়ালিটি শো ‘বিগবস’-এ হাজির হয়েছিলেন কিয়ারা আদভানি ও ভিকি কৌশল। ওই অনুষ্ঠানেই মুখোমুখি হন ক্যাটরিনার স্বামী ভিকি এবং সালমান। সেখানেই সাবেক প্রেমিকার স্বামী ভিকি প্রশ্ন করে বসেন সালমানকে। 

ভিকির প্রশ্নটি ছিল, আপনাকে কোনো নারী তার পিক আপ লাইনের জন্য ব্যবহার করেছে কিনা? যদি করে তাহলে, সেক্ষেত্রে তালিকায় সবচেয়ে খারাপ কোনটি?

ভিকির এমন উষ্ণ প্রশ্ন শুনতেই হাসিতে ফেটে পড়েন বলিউড ভাইজান সালমান। জবাবে তিনি জানান, পিকআপ লাইন ছিলো কিনা তা জানি না, তবে হ্যাঁ, ছেড়ে চলে গেছে। পিকআপ লাইনের কথা তার সত্যিই মনে নেই বলে জানান এ অভিনেতা। 

তবে সালমানের এমন জবাবে নিন্দুকদের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন, তবে কি সাবেক প্রেমিকার দিকেই আঙুল তুলেছেন অভিনেতা?

প্রসঙ্গত, সালমানের সঙ্গে বলিউডের অনেক অভিনেত্রী প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আবার সেই সম্পর্ক ভেঙ্গেও গেছে। সালমানের সহযোগিতায় অনেক অভিনেত্রীর অভিষেক ঘটেছে অভিনয় জগতে। ক্যাটরিনা কাইফও তার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন। 

সালমান খান ১৯৬৫ সালের ২৭শে ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তিনি চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের জ্যেষ্ঠ পুত্র। সালমানের বাবা সেলিম খান অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত হলেও একটা সময়ে তিনি পুলিশ কর্মকর্তা ছিলেন।

আমাদের কাগজ/এম টি