বিনোদন ৬ ডিসেম্বর, ২০২২ ০৮:২৮

‘দিন দ্য ডে’ সিনেমা জটিলতা নিয়ে যা বললেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা ‘দিন দ্য ডে’নিয়ে পর্দায় এসেছিলেন অনন্ত-বর্ষা জুটি। এ বছরের ১০ জুলাই দেশের ১১৫টি হলে মুক্তি পায় সিনেমাটি। সিনেমাটি নিয়ে একের পর এক হয়েছে আলোচনা সমালোচনা। তবে এবার অনন্তকে তলব করেছে তেহরানের একটি আদালত।

এমনটাই বলছেন ‘দিন-দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম।

অনন্ত-বর্ষা বলেন, ‘বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নেত্রী দ্যা লিডারের যে টিজারটি আপনারা দেখেছেন, তা অফিসিয়াল টিজার নয়। ফ্যানরা অতি উৎসাহে তা বানিয়েছে। শুটিং চলাকালীন দর্শকদের মোবাইলে ধারণকৃত ও অন্যান্য মুভির ফুটেজ ব্যবহার করে টিজারটি বানানো। নেত্রী দ্যা লিডারের টিজার প্রকাশ করার আগে অবশ্যই আমরা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানাব।

তবে গণমাধ্যমকে অনন্ত জলিল বলেন, সে যদি মামলা করে থাকে তাহলে করতে পারে। আমি ভিনদেশি, আমাকে তো আর নিয়ে যেতে পারবে না। আর সে মামলা করেছে তো কী হয়েছে, আমিও মামলা করেছি। আমি ভদ্র বলেই মামলা করা নিয়ে উচ্চবাচ্য করিনি। জমজম তেহরানে মামলা করেছে, আমি ঢাকায় মামলা করব। আমি সত্যের পথে আছি।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় ছিল ‘দিন-দ্য ডে’। মূলত বাজেট নিয়েই ঝামেলায় জড়ান দুই পক্ষ।

আমাদের কাগজ//জেডআই