বিনোদন ৬ ডিসেম্বর, ২০২২ ০৮:০৫

নিরবের সাথে বন্ধুত্ব নিয়ে যা বললেন শখ 

বিনোদন ডেস্ক: নিরব হোসাইন ও আনিকা কবির শখ ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই মুখ। এই দুই তারকার মধ্যে রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্ব। দুজনেই একসঙ্গে ফিরছেন কাজে। তবে এবার তাদের বন্ধুত্ব নিয়ে কথা বললেন অভিনেত্রী শখ।

সম্প্রতি একটি ইভেন্টের রিহার্সেল শেষে ক্যামেরাবন্দি হন এই তারকা জুটি। সেখানেই নিজেদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে নানা কথা বলেছেন তারা।

বন্ধু নিরবকে নিয়ে শখ জানান, শোবিজ অঙ্গনে কেউ কখনও বন্ধু হয় না। সেই জায়গায় নিরবের মতো একজন ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। সবসময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। যা আমার অনেক ক্ষেত্রেই কাজে লেগেছে। ভবিষ্যতেও কাজে লাগবে আশা করছি।

আমরা একসঙ্গে ইভেন্টের কাজ করলেও, ভালো গল্পের নতুন কোনো মুভি বা সিরিজে কাজ করতে চাই। ব্যাটে-বলে মিললে কাজ দিয়ে অবশ্যই একসঙ্গে পর্দায় ফিরতে পারব বলে আশা প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

নিরব বলেন, ছোটবেলা থেকেই একসঙ্গে আমরা বেড়ে উঠেছি। সবসময় চেষ্টা করেছি ওকে ভালো পরামর্শ দেওয়ার। তবে এবার শখের কাজে ফেরাটা সত্যিই আমাকে ভীষণ আনন্দিত করেছে। ও যেহেতু ভালোভাবেই কাজে ফিরেছে, তাই আমি চাই এখন ভালো কিছু সিনেমায় কাজ করুক। কারণ, বর্তমানে ভালো গল্পনির্ভর অনেক সিনেমা হচ্ছে, সেখানে শখকে খুব প্রয়োজন।

আমাদের কাগজ//জেডআই