বিনোদন ডেস্ক: বর্তমানে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। ফ্যাশন ডিজাইনার হিসেবে জনপ্রিয় হলেও মাঝে মধ্যে গানেও কণ্ঠ দিয়ে থাকেন বিপ্লব সাহা। এবার এই দুই শিল্পী একত্রে গাইছেন নতুন প্রেমের গান।
গানটির শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়লেই’। কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেট এবং মাওয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। ভিডিওর গল্প সাজিয়েছেন এবং পরিচালনা করেছেন বিপ্লব সাহা ও রিজভী।
৪ ডিসেম্বর রাতে ইউটিউবে বিপ্লব সাহার নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ এবং ব্যক্তিগত চ্যানেল থেকে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে।
কোনাল বলেন, ‘বিপ্লব সাহা দাদা আমার পছন্দের মানুষদের একজন। তিনি গানটির পরিকল্পনার কথা জানাতেই রাজি হয়ে যাই। তিনি গেয়েছেনও দারুণ। কথা-সুর-সংগীতায়োজনও আমার মনে ধরেছে। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’
উল্লেখ্য, এর আগে রবীন্দ্রনাথের ‘আমার পরাণ যাহা চায়’ এবং ‘তুমি রবে নীরবে’ গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন বিপ্লব সাহা ও কোনাল।
আমাদের কাগজ//জেডআই






















