বিনোদন ডেস্ক: সরে গিয়ে ব্যক্তিজীবনে পাকাপোক্ত হওয়ার গুঞ্জনও উঠেছে কয়েকবার। তবে সবকিছু ছাপিয়ে বারবার পর্দায় দেখতে চাওয়া হয়েছে নায়িকাকে।
পপি আড়ালে থাকার কারণে নতুন কোনো সিনেমা কিংবা ছোটপর্দায়ও দেখা যায়নি তাকে। তাই বলে কি দর্শকরা ভুলে গেছেন অভিনেত্রীকে? তার অভিনীত সিনেমা কি মুক্তি পাবে না? এসব প্রশ্ন যতই রয়ে যাক না কেন, পপি অভিনীত সম্পন্ন হওয়া সিনেমা অবশ্যই মুক্তি পাবে। এবার সেই আড়ালে থেকেই প্রকাশ্যে আসছেন এই নায়িকা! তবে তা সিনেমার মাধ্যমে।
ভক্তদের দীর্ঘ তিন বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ফিরছেন পপি। ২৩ ডিসেম্বর এই নায়িকার ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ২০১৯ সালে তাঁকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল। সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু–তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর ছবি করবে কি না, সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কি না, সেটা জানা দরকার।’
সিনেমাটি নিয়ে বিভিন্ন সময় পপি গণমাধ্যমে বলেছেন, গল্পটি তাঁর খুবই পছন্দের। যে ধরনের গল্পে তিনি অভিনয় করে থাকেন, তার চেয়ে ‘ডাইরেক্ট অ্যাটাক’–এর গল্প–ভাবনা ব্যতিক্রম। নির্মাণও তাঁর পছন্দ ছিল। সিনেমায় তাঁর অভিনীত চরিত্রটি একজন ডিবি কর্মকর্তার।
২০১৯ সালে ‘দি ডিরেক্টর’ সিনেমায় সবশেষ দেখা গিয়েছিল পপিকে।‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। এছাড়াও রয়েছেন চিত্রনায়ক ইমন, শিরিশ শিলা প্রমুখ।
আমাদের কাগজ//টিএ






















