পরী আর্জেন্টিনা-রাজ ব্রাজিল, এ নিয়ে বাধে বাকযুদ্ধ
প্রতীকি ছবি
আমাদের কাগজ ডেস্কঃ কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে উম্মেদনা ,তর্ক -বিতর্কের যেন শেষ নেই। বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতা থেকে শুরু করে চলচিত্রের প্রাঙ্গণে বেশ কিছুদিন ধরে চলে আসছে প্রিয়দল ও ফুটবল নিয়ে নান চর্চা। এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব।
বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা।
আর তাইতো ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ জানালেন তাদের পছন্দের দল ও ফুটবল খেলা নিয়ে ভাবনার কথা।
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার এ দুই সমর্থক এবার দম্পতি হয়ে আছেন একই ছাদের নিচে। বাকযুদ্ধে জড়াচ্ছেন মাঝে মাঝেই।
পরীমণি : এবার আমি মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাই। আর্জেন্টিনা আমার পছন্দের টিম। ভক্ত আমি। তবে রাজ ব্রাজিলের ভক্ত হওয়া প্রায়ই বাকযুদ্ধ বাধে আমাদের। কিন্তু তা যুক্তিতর্কেই শেষ।
শরিফুল রাজ : আমি ব্রাজিলের রোনালদিনহোর ভক্ত। মানে ব্রাজিলই আমার ফেবারিট টিম। আমি আশা করি ব্রাজিল জিতবে এবার বিশ্বকাপ।
প্রসঙ্গত, এর বাইরে আরও অনেক তারকাই আছেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে যাদের উন্মাদনার শেষ নেই। খেলা শুরুর পর থেকেই তাদের পছন্দের দলের কথা সামাজিকমাধ্যমে শেয়ার করছেন। ফুটবল বিশ্বকাপ চলাকালে এক এক করে নিজেদের ভালো লাগার কথা জানাবেন আরও অনেক তারকারা
আমাদের কাগজ/এম টি