বিনোদন ২১ নভেম্বর, ২০২২ ১২:৩৬

নারীরা নিজেরাই তাদের শত্রু : জয়া বচ্চন 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

বিনোদন ডেস্কঃ ‘‘শিক্ষিত মহিলাদের মধ্যেও বহু সময় দ্বিচারিতা দেখা যায়। বাস্তবে বহু ক্ষেত্রে দেখা যায় মেয়েরাই মেয়েদের শত্রু।’’ সম্প্রতি নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্টের অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করে বিতর্কের গুঞ্জন তুললেন অভিনেত্রী জয়া বচ্চন। 

তিনি বলেন, ‘শিক্ষিত নারীদের ডাবল স্ট্যান্ডার্ড থাকে। এটা খুবই দুঃখজনক। তারা নিজেরাই নিজেদের শত্রু। আমি মাঝে মাঝে বলতে চাই কিন্তু বলতে ভালো লাগে না। তবে এটাই সত্য যে নারীরা তাদের নিজেদের শত্রু। ’ এরপর তিনি আরো বলেন, বাচ্চাদের লালন-পালন করা শুধু মায়ের নয়, বাবারও দায়িত্ব।

নভ্যা অভিযোগ জানিয়ে বলেন, তিনি খেলাধুলায় নারীদের আরো বেশি কভারেজ দেখতে চান।  ক্রীড়াঙ্গনে বিশেষ করে বাস্কেটবল, টেনিসে পুরুষদের তুলনায় নারীদের অনেক কম পারিশ্রমিক দেওয়া হয়। তাঁর মা শ্বেতা বচ্চন ও দাদি জয়াকে প্রশ্ন ছুড়ে দিয়ে নভ্যা বলেন, কেন এমন ঘটনা ঘটে এবং এই সমস্যা সমাধানের জন্য কি করা যেতে পারে? নাতনির প্রশ্নে জয়া উত্তর দেন, ‘একজন পুরুষের নিরাপত্তাহীনতা এর কারণ। কেউ তাঁর মাথায় ভর করবে, এমন ভাবনাটাই আসলে পুরুষকে নিরাপত্তাহীন অনুভব করায়। সে কারণেই পুরুষ একজন নারীকে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি উপায়ে নীচে নামানো সহজ মনে করেন।  এটি তাদের সেই ধরণের আচরণের ফলাফল।

জয়া-কন্যা শ্বেতা অবশ্য মায়ের বিরুদ্ধেই রূঢ় ব্যবহারের অভিযোগ তুলেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, জয়া নাকি মেয়ের প্রতি কখনও তেমন সদয় ছিলেন না। তিনি বলেন, ‘‘মেয়েদের প্রতি অন্য মেয়েদের আরও সদয় হওয়া উচিত। একে অপরের পাশে দাঁড়ানো উচিত।’’ তার উত্তরে জয়া জানান, নাতনি নব্যার সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক। তিনি বলেন, ‘‘আমি সব সময়েই অন্য মহিলাদের পাশে দাঁড়াই। ওঁদের হয়ে কথা বলি। তবে মা-মেয়ের কথা এখানে না-ই বা বললাম।’’ মা ও দিদিমার তরজার মাঝে নব্যা জানালেন, ওঁদের দু’জনের মধ্যে কোনও পার্থক্য নেই। জয়া বলেন, মেয়েকে ‘পাঞ্চিং ব্যাগ’ মনে করেন শ্বেতাও। সব রাগ মেয়ের উপরেই দেখান। শ্বেতার মতে, কোথায় কথা বলতে হয় আর কখন চুপ করে থাকতে হয়, নব্যা এখনও শেখেননি।

‘‘এক মুকুট, অনেক জুতা’ শিরোনামের সর্বশেষ পর্বটি ছিল নারীদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে, যেগুলো তারা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন। অনুষ্ঠানের শেষ অংশে নভ্যা বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন এবং মেয়েদের চেয়ে ছেলেদের আলাদাভাবে বড় হওয়ার বিষয়ে কথা বলেন।


 
আমাদের কাগজ/এম টি