বিনোদন ডেস্ক:বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে এবার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
১১তম জন্মদিন আরাধ্যার। মেয়ের সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে মা ঐশ্বর্য লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমার জীবন। আমার আরাধ্যা, আমি তোমাকে ভালোবাসি’। আর এই ছবি পোস্ট হতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কাছে সমস্যা তৈরি করেছে অভিনেত্রীর ছবি।
ছবিতে ঐশ্বর্যকে দেখা গিয়েছে মেয়ের ঠোঁটে চুমু খেতে। সেইসঙ্গে ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে ১১। কিন্তু নেটিজেনদের কথায়, ‘বাচ্চাদের ঠোঁটে চুমু খাওয়ার বিষয়টি একদমই ঠিক নয়’। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন ট্রোলের শিকার হয়েছেন মা। অনেকেই বলেছেন, ‘আপনাকে দর্শকদের অ্যাটেনশন পেতে এইসব করতে হবে না’।
অন্যদিকে কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মা যদি ভালোবেসে তাঁর মেয়েকে চুমু দিয়েও থাকেন, তাহলে সমস্যা কোথায়?’ কিছু জনের বক্তব্য, ‘আরাধ্যা অনেক ছোট। এ ধরনের মন্তব্য একেবারেই ঠিক নয়’। আবার অনেকেই মা-মেয়ের সম্পর্কের দিকে আঙুল তোলার জন্য ধিক্কার জানিয়েছেন।
কেউ বলেছেন, ‘এরকম মন্তব্যও করা যায়? কোন শ্রেণীর মানুষ তাঁরা?’ এদিন সোশ্যাল মিডিয়ায় একদল সমর্থন জানিয়েছেন অভিনেত্রীকে। আবার একদল তাঁর কাজকে পাবলিসিটির তকমা লাগিয়েছেন। যদিও এর কোনও কিছুতেই যায় আসে না বচ্চন পরিবারের বউয়ের। সে নিজের মেয়ের জন্মদিন নিয়ে বেজায় খুশি।
আমাদের কাগজ//টিএ






















