আমাদের কাগজ ডেস্কঃ বিতর্কের হোঁচট সামলে উঠতে না পেরে এবার বাদ পড়বে সাইফ আলি খানের দাড়ি! না, রিয়েল লাইফে নয়। বরং রিল লাইফে এবার এমনটাই ঘটতে চলেছে।
‘আদিপুরুষ’ ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। অভিনেতার লুক নিয়ে নাক সিঁটকাচ্ছেন সিনেপ্রেমীরা তাদের আপত্তির কথা জানিয়েছিলেন।
ছবি নিয়ে সমালোচনা আগেই শুরু হয়েছিল। তার জেরে ছবির মুক্তিও পিছিয়েছে। নিমার্তারা জানিয়েছিলেন তাঁরা আরও সময় নিয়ে ছবিটাকে দর্শকের সামনে নিয়ে আসতে চাইছেন। এ বারে ‘আদিপুরুষ’-এর ভিএফএক্স-এর নতুন সংস্করণ নিয়ে কিছু তথ্য সামনে এসেছে।
ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। ছবিতে অভিনেতার লুক নিয়ে সিনেপ্রেমীরা তাঁদের আপত্তির কথা জানিয়েছিলেন। একগাল দাড়ি আর ছোট করে কাটা চুল। চোখে কাজল পরে ‘ছোটে নবাব’-এর এই লুককে খুব একটা ভাল চোখে দেখেনি নেটদুনিয়া। এ বারে জানা যাচ্ছে, নির্মাতারা নাকি ছবিতে সইফের দাড়ি বাদ দিতে চলেছেন। পুরোটাই করা হবে ভিএফএক্স-এর সাহায্যে।
অন্যদিকে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) সদস্যরা একেবারেই মেনে নিচ্ছেন না আদিপুরুষ ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্ককে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা আমেয়া খোপকার জানান, ‘যে বিজেপি নেতারা আদিপুরুষকে নিয়ে বিতর্ক করছেন, তাঁরা কি বাস্তবে রাবণকে দেখেছেন? তাঁদের কাছে কি রাবণের কোনও ছবি আছে? পরিচালকে সবসময়ই তাঁর সৃষ্টির ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত। পরিচালক ওম হিন্দুত্ববাদে বিশ্বাসী। সে কখনওই রামায়ণের ভুল ব্যাখ্যা করবেন না।’
আমাদের কাগজ/ এম টি






















