বিনোদন ১৫ নভেম্বর, ২০২২ ১১:৩৪

মায়ের পর এবার বাবাকেও হারালেন মহেশ বাবু

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

বিনোদন ডেস্কঃ কিছুদিন আগে হারিয়েছিলেন মাকে। এবার বাবার হাতটাও মাথা থেকে সরে গেলেন তেলুগু সিনেমার সপারস্টার মহেশ বাবুর। মারা গেছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি। 
 

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৪টার দিকে মারা যান প্রবীণ এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

জানা যায়, গত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মহেশ বাবুর বাবা। সোমবার হৃদরোগে আক্রান্ত হলে ভোর সাড়ে ৩টার দিকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পুত্রবধূ নম্রতা শিরোদকরই শ্বশুরকে হাসাপাতালে ভর্তি করান। চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা আর হলো না।  

শ্বাসকষ্টজনিত অসুস্থতায় হায়হরাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তিরত অবস্থাতে ভোর ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ খবরে শোকাচ্ছন্ন পুরো তেলেগু চলচ্চিত্র অঙ্গন।

 

আমাদের কাগজ/ এম টি