বিনোদন ১৪ নভেম্বর, ২০২২ ১০:০১

রামচরণ নাকি বাংলা ছবিতে কাজ করবেন!যেনে নিন সত্য না অসত্য? 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

বিনোদন ডেস্কঃ দক্ষণী সুপারস্টার রামচরণ বাংলা ছবিতে কাজ করবেন! সম্প্রতি এমনি তথ্য নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে। সকলের মনেই প্রশ্ন, তা হলে রামচরণ কোন পরিচালকের ছবিতে অভিনয় করবেন? ছবির নাম কী? তার থেকেও বড় কথা, রামচরণের মতো ‘সুপারস্টার’কে ছবিতে নেওয়ার মতো বাজেট কি বাংলা প্রযোজকদের আছে?

মহামারির পর পর হিন্দি সিনেমার ইন্ডাস্টিগুলো অবস্থা শোচনীয়। পড়েছেন বিপাকেও। এক সময় বক্স অফিসে কামাল দেখানো অক্ষয় কুমার থেকে শুরু করে আমির খান, ধরাশায়ী সকলেই। কাজ নিয়ে বিপাকেও রয়েছে অনেকেই। আর সেই মুহূর্তকে কাজে লাগান দক্ষিণী ছবি।বাজিমাত করেছে দক্ষিণী ছবি। 

‘পুষ্পা’ ছবির হাত ধরে সারা দেশে দক্ষিণী ছবিগুলিকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা ক্রমশ বেড়েই চলেছে। শুধু তাই নয়, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ হোক কিংবা হালফিলের ‘কান্তারা’, সবক’টি ছবিই বক্স অফিসে লেটার মার্কসের পাশাপাশি করেছেন বাজিমাতও। 

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন রামচরণ। সেখানেই ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এই তারকা। সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। সেই মঞ্চেই তিনি জানান বাংলা সিনেমার প্রতি তাঁর ভাললাগার কথা।

আরও নির্দিষ্ট করে বললে অভিনেতা জানান, প্রত্যেক অভিনেতাই চান নিজের ভাষায় কাজ করতে কিন্তু, ভারতীয় সিনেমা বদলেছে। উত্তর ও দক্ষিণ বলে আলাদা করে আর কোনও বিভাজন থাকছে না। বরং আমরা ধীরে ধীরে সামগ্রিক ভাবে একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছি। অভিনেতা জানিয়েছেন, তিনি অন্যান্য ভাষাতে কাজ করতে চান। ঠিক যেমন করেছেন তাঁদের পূর্বসুরি রজনীকান্ত, কমল হাসানরা।

প্রসঙ্গত বাংলার সঙ্গে বেশ ভাল যোগাযোগ রয়েছে রামচরণের। তিনি সময় করে বাংলা ছবিও দেখেন। নিজের ছবি ‘আরআরআর’-এর প্রচারের সময় কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন অভিনেতা।

রামচরণ একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত তেলুগুভাষী চলচ্চিত্রে কাজ করেন। তিনি দুইটি অন্ধ্র প্রদেশ রাজ্য নন্দী পুরস্কার, দুইটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ, দুইটি সিনেমা এওয়ার্ডস এবং একটি সন্তোষম সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন।

 

আমাদের কাগজ/এম টি