বিনোদন ডেস্ক: স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে এবং কলম্বিয়ান গায়িকা শাকিরা ১১ বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি আলাদা হয়ে গেছেন। বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তাদের দুই সন্তানের হেফাজত নিয়ে বিরোধ চলছিল। আইনি জটিলতার অবসান হয়েছে অবশেষে সন্তানদের অভিভাবকত্ব শাকিরার কাছেই হস্তান্তর করেছেন পিকে।
শাকিরা-পিকে জুটির দুই ছেলে মিলান ও সাশা এখন মায়ের সাথেই থাকতে পারবে এবং সন্তানদের নিয়ে শাকিরা মায়ামিতে নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন।
লা ভ্যানগার্ডিয়া সূত্রে জানা গেছে, শাকিরা-পিকে এবং তাদের আইনজীবীরা প্রায় ১২ ঘণ্টা আলাপ-আলোচনার পর এই সমঝোতায় পৌঁছান। তবে এবারের বড়দিনটা সন্তানদের সাথে বার্সেলোনায় কাটাতে পারবেন পিকে। তার পর থেকে তাকে যুক্তরাষ্ট্রে গিয়েই সন্তানদের দেখে আসতে হবে।
ইতোমধ্যেই মায়ামিতে স্কুল খোঁজা হয়েছে মিলান ও সাশার জন্য, ২০২৩ সাল থেকে স্কুলে যাওয়া শুরু করবে তারা। সূত্রের খবর অনুযায়ী, সন্তানদের জন্যই ত্যাগ স্বীকার করেছেন জেরার্ড পিকে।
আমাদেরকাগজ/এইচএম






















