বিনোদন ৫ নভেম্বর, ২০২২ ০৯:০১

শাকিব খানকে কি চ্যালেঞ্জ রাজ রীপা?

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিকমাধ্যমে শাকিবের পাশাপাশি নিজের একটি ছবি পোস্ট করে রাজ রীপা লিখেছেন, ‘শের খান’ সিনেমার জন্য শুভকামনা। কিন্তু শের খানের আগে মুক্তি তার সিক্স প্যাক নিয়ে হাজির হবে। চ্যালেঞ্জটা না হয় প্রিয় হিরো সুপারস্টারের সঙ্গেই নিলাম।'

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নায়িকা জানান, শুনলাম ‘শের খান’ সিনেমায় শাকিব খান সিক্স প্যাক নিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটা তার সঙ্গেই নিয়েছি। তিনি যোগ করেন, ‘শের খান’-এর আগেই আমার ‘মুক্তি’ সিনেমাটি রিলিজ পাবে। এতে আমার সিক্স প্যাক দেখা যাবে। যেহেতু আমার সিনেমাটি আগে রিলিজ হবে, তাই দর্শক আমার সিক্স প্যাক আগে দেখবে- সেটাই বলতে চেয়েছি।

রাজ রীপা বলেন, ‘মুক্তি’ নারীকেন্দ্রিক সিনেমা। এই সিনেমার জন্য আমার লাইফের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। একটি চরিত্র হয়ে উঠতে পাগলের মতো দৌঁড়েছি। সিনেমার গল্প প্রসঙ্গে নায়িকা জানান, আমাদের সমাজে নারীরা প্রতিধাপে বিপদের মুখে পড়ে। প্রতিটি সেক্টরে থাকে নানা সীমাবদ্ধতা। এই প্রতিবন্ধকতার ফলে কী ঘটে, কী ঘটতে পারে সেটিই পর্দায় দেখা যাবে। প্রসঙ্গত, ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রীপা। তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।

 

আমাদের কাগজ//টিএ