বিনোদন ৩ নভেম্বর, ২০২২ ০৮:৫৫

সোশ্যাল মিডিয়ায় যে ইঙ্গিত দিলেন শাবনূর

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন সিনেমা থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে হঠাৎ করে সম্প্রতি নিজের কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই দিচ্ছেন ভিন্ন ইঙ্গিত।

সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় রয়েছেন এ নায়িকা। সেখানে সঙ্গে রয়েছে একমাত্র সন্তান। দীর্ঘদিন পর্দার বাইরে থাকার কারণে শারীরিক গঠনের দিকেও খেয়াল ছিল না এ নায়িকার। কিন্তু সাম্প্রতিক প্রকাশিত ছবিগুলো বলে ভিন্ন কথা। আগের তুলনায় অনেকটা স্লিম হয়েছেন তিনি। শারীরিক গঠনেও এসেছে পরিবর্তন। তবে এসব ছবি ভক্তরা স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাদের ভাষায়, নিজের প্রকাশিত তিনটি ছবিতে শাবনূর ধরা দিয়েছেন অনেকটা ‘বেসামাল’ভাবে। 

কেউ কেউ ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। তবে শাবনূর ঘনিষ্ঠরা বলছেন ভিন্ন কথা। নিজেকে পরিবর্তন করছেন শাবনূর। হয়তো এবার ফেরার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। যদিও তার ফেরার চেষ্টা এটাই প্রথম নয়। এর আগেও কয়েকবার বলেছেন ‘ফিরছেন’। হয়তো অভিনয়, নয়তো পরিচালনা। কিন্তু শেষতক কোনোটিই হয়নি। এর মূল কারণ ছিল শারীরিক ফিটনেস। এবার বোধহয় এই ফিটনেসের ওপরই জোর দিয়েছেন তিনি। আর সেটা প্রকাশ হয় ছবির নিচে তার ক্যাপশনেই। শাবনূর লিখেছেন, ‘নিজের মতো হও, তোমার দ্বিতীয়টি নেই’। যদিও নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া কিংবা নিজের ফিরে আসা-কোনো বিষয়েই মন্তব্য করেননি এ চিত্রনায়িকা।

আমাদের কাগজ//জেডআই