বিনোদন ৩ নভেম্বর, ২০২২ ১১:২৯

কার সঙ্গে প্রেম চলছে অমিতাভ বচ্চনের নাতনির?

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: বলিউড শাহেন শাহ, বিগ-বি অমিতাভ বচ্চনের নাতনি অর্থাৎ মেয়ে শ্বেতা বচ্চন নন্দার মেয়ে নভ্য নাভেলি নন্দা নাকি প্রেমে জড়িয়েছেন! এমন গুঞ্জন ছিলো বলিউড পাড়ায়। নভ্য নাভেলি নন্দা কার সঙ্গে প্রেম করছেন? তা জানার আগ্রহের কমতি ছিলো না নেটিজেনদের।  ধারণা করা হয়েছিলো,, নাভেলির প্রেমিক হলেন গালি বয়, বান্টি অর বাবলি ২ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।

কিন্তু সম্প্রতি এ গুঞ্জনের অবসান ঘটেছে, পুরো বিষয় খোলাসা করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। ভৌতিক কমেডি ‘ফোন ভূত’ মুক্তির আগে প্রচারে ব্যস্ত সিদ্ধান্ত। সঙ্গে থাকছেন সহ-অভিনেতা ঈশান খট্টর এবং ক্যাটরিনা কইফও। ঝটিকা সফরে এক সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলে ঘোষণা করলেন সিদ্ধান্ত। তাতে হতাশ হয়ে পড়েছেন অনুরাগীরাও। কী ভাবে উঠল প্রসঙ্গ? জানা যায়, অভিনেতাদের জিজ্ঞেস করা হয়েছিল, কোন কোন গুজব সত্যি হলে ভাল হয়? তখনই সিদ্ধান্ত জবাব দেন, “এই যে আমি নাকি এক জনের সঙ্গে প্রেম করছি...এটা সত্যি হলে ভালই হত!”

হ্যালোইনের দিন শক্তিমান সেজেছিলেন সিদ্ধান্ত। রিল বানিয়ে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই পোস্টে হৃদয় এঁকে দিয়েছিলেন নব্যা, যা নজর এড়ায়নি কারও। তা ছাড়া মণীশের পার্টিতে যখন আলাদা ঢুকলেন অভিনেতা, চিত্রগ্রাহকদের কেউ কেউ বলে উঠেছিলেন, “নব্যাজি আসছেন, অপেক্ষা করবেন না?” ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন সিদ্ধান্ত। অন্য দিকে নব্যা গাড়ি থেকে নেমে ভিতরে পা রাখতে তাঁকেও বলা হয়, “কেউ অপেক্ষা করছে আপনার জন্য।” এমন মধুর মুহূর্তগুলি বিফলে যাবে? কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

২০১৭ সাল। টেলিভিশন ধারাবাহিক ‘লাইফ সহি হ্যায়’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন সিদ্ধান্ত। তার পর একের পর এক কাজ করেছেন। ‘ফোন ভূত’ মুক্তি পাচ্ছে ৪ নভেম্বর। পাশাপাশি ‘খো গ্যায়ে হাম কাঁহা’ ছবিতে তাঁকে অনন্যা পন্ডে এবং আদর্শ গৌরভের সঙ্গে দেখা যাবে।

 

আমাদের কাগজ//টিএ