ডেস্ক রিপোর্ট।।
দেশের বাজারে জনপ্রিয় রেডমি সিরিজের ‘রেডমি ৮’ স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। ৬.২২ ইঞ্চির (১৫.৮ সেমি) ডট নচ এইচডি প্লাস ডিসপ্লের রেডমি ৮ ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ডুয়েল সিম স্লট, মেমোরি বাড়ানোর সুবিধা, এয়ারফোন ছাড়াই এফএম রেডিও ব্যবহারের সুবিধা।
রেডমি ৮ স্মার্টফোনটিতে রয়েছে ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ৬.২ ইঞ্চি মাপের ফোনটিতে রয়েছে এআই ডুয়েল ক্যামেরা, যার একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অন্যটি ২ মেগাপিক্সেলের ডেডিকেটেড ডেপথ সেন্সর। এতে আরও আছে এআই ফেস আনলক।
এ স্মার্টফোনে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ইউএসবি টাইপ-সি সমর্থন। রেডমি ৮ ফোনটির ৩ জিবি র্যাম মডেলটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।






















