দিনে ১০ ঘণ্টা ফ্যান চললে মাসে যত টাকা বিল আসতে পারে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: এই গরমে ফ্যান বা এসি ছাড়া থাকা অসম্ভব। আষাঢ় মাসেও তীব্র তাপদাহে ঘরে কিংবা অফিসে যেখানেই থাকুন সারাদিন ফ্যান এসি চালিয়ে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে চক্ষু হচ্ছে চড়কগাছ। তবে জানেন কি? একটি ফ্যান যদি দিনে ১০ ঘণ্টা চলে তাহলে মাস শেষে বিল কত আসতে পারে। 

ফ্যান বা এসি যেটাই ব্যবহার করেন না কেন টিপস মেনে ব্যবহার করলে বিদ্যুৎ বিল আসবে আমাদের সাধ্যের মধ্যেই। চলুন জেনে নেওয়া যাক একটি ফ্যানে মাসে কত বিল আসতে পারে। 

সাধারণত সিলিং ফ্যান ৭০ ওয়েট থেকে ১০০ ওয়াট হয়। অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির মতো, একটি সিলিং ফ্যানও তার শক্তি অনুযায়ী বিদ্যুৎ খরচ করে। সিলিং ফ্যান একটানা অনেক ঘণ্টা ধরে চলে। তাই কোম্পানিগুলো বেশি পাওয়ার যুক্ত ফ্যান তৈরি করে থাকে।

তাহলে ধরুন যদি একটি সিলিং ফ্যান ৭০ ওয়াটের হয় তাহলে এটি এক ঘণ্টায় ৭০ ওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। ১০ ঘণ্টা চালালে খরচ হবে ১০X৭০ = ৭০০ ওয়াট শক্তি। এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭.৫০ টাকা। তাহলে ১০ ঘণ্টায় দিনে ০.৭ ওয়াট X ৭.৫০ = ৫.২৫ টাকা খরচ হবে। এক মাসে খরচ হবে ১৫৭.৫ টাকা অর্থাৎ প্রায় ১৫৮ টাকা।

তবে এটি সম্পূর্ণই নির্ভর করবে আপনার ফ্যানের পাওয়ার এবং বিদ্যুতের ইউনিটের উপর। বর্তমানে অনেক কম পাওয়ারের ফ্যান পাওয়া যায় বাজারে। সেগুলোতে মাস শেষে খরচ হবে আরও কম।


প্রসঙ্গত, এদিকে মাস শেষে বিদ্যুৎ বিল নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় ব্যাচেলরদের। বিল কমিয়ে আনার পাঁয়তারাও কম করেন না ব্যাচেলর-রা। তাই আমাদের বিদ্যুৎতে সাশ্রয়ী হতে গেলে আরো বেশি সচেতন হতে হবে। 

আমাদেরকাগজ/এমটি