বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৩ নভেম্বর, ২০২২ ০৮:৩২

চমৎকার ফিচার আনলো ইউটিউব

আমাদের কাগজ ডেস্ক: লাইভ স্ট্রিমের সময় বিষয়বস্তু নির্মাতাদের সাথে যোগাযোগ করা সহজের লক্ষে নতুন ফিচার এনেছে ইউটিউব।

কনটেন্ট নির্মাতাসহ অনেক প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করে। এসব লাইভে ‘লাইভ চ্যাট’ অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি এই নতুন ফিচারে নিজেদের মতামত জানাতে পারেন দর্শকেরা। ফলে অসংখ্য ম্যাসেজের কারণে প্রশ্নগুলো কনটেন্ট নির্মাতাদের চোখ এড়িয়ে যায়। এ সমস্যা সমাধানে ‘লাইভ কিউ অ্যান্ড এ’ ফিচার চালু করেছে ইউটিউব।

আগে ইউটিউবের লাইভ স্ট্রিমে দর্শকদের করা প্রশ্নগুলো ম্যাসেজের নিচে চাপা পড়ে গেলেও নতুন এই ফিচারটি প্রশ্নগুলোকে একটি গোছানো পদ্ধতিতে নিয়ে আসবে। প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গেলে নির্মাতা আবার সাধারণ লাইভে ফিরে যেতে পারবেন।

ইউটিউব তাদের একটি ব্লগ পোস্টে জানায়, স্ট্রিম ও প্রিমিয়ার চলাকালীন সরাসরি ‘লাইভ কন্ট্রোল রুম (এলসিআর)’ থেকে একজন কনটেন্ট নির্মাতা প্রশ্নোত্তর পর্ব তৈরি ও পরিচালনার সুযোগ পাবেন। লাইভ প্রশ্নোত্তর পর্বে একজন কনটেন্ট নির্মাতা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তার কমিউনিটি আরও বড় করতে পারবেন।


আমাদেরকাগজ/এইচএম