টেক ডেস্ক
এক মাসের জন্য সব ধরণের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভুল তথ্য প্রচারের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তাই ফেসবুক তাদের প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন আপাতত বন্ধ রাখছে। ফেসবুক বিজ্ঞাপনদাতাদের বলেছিল, এ নিষেধাজ্ঞা আরও এক মাস স্থায়ী হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নির্বাচনের ভুল তথ্য রোধ করার জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছে, যেমন- ফেসবুকের লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে সংস্থাটি।






















