রাজনীতি ৫ নভেম্বর, ২০২৩ ০১:০৪

‘শতভাগ নির্বাচনী পরিবেশ এখনো তৈরি হয়নি’  

আমাদের কাগজ ডেস্ক: দেশে শতভাগ নির্বাচনী পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমরা মাঠপর্যায়ে  ঘুরে দেখছি এখনও শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি।  আজ (রোববার) (৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান তিনি এসব কথা বলেন

রিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সবে ৮০ থেকে ৯০ ভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।

মন্ত্রী বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সম্ভাব্য সময়, বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি। 

আমাদেরকাগজ/ ডেস্ক