রাজনীতি ২৭ অক্টোবর, ২০২৩ ১২:৩৯

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী 

আমাদের কাগজ ডেস্ক: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত (২৫-২৬ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান করেন তিনি। এরপর আজ (২৭ অক্টোবর) (শুক্রবার) বেলা ১১টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুল শাহানা তা নিশ্চিত করেছেন। 

এর আগে,ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান। এরপর আজ (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান দেশে পৗেছায়। 

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের অন্যান্য যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

ফ্লাইটটি এর আগে বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে উড্ডয়ন করেছিল। 

বেলজিয়াম সফরে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।  

আমাদের কাগজ/এমটি