রাজনীতি ১৬ জুন, ২০২৩ ০৩:৩১

এই সরকারের হাতে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না : ফখরুল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ। স্বৈরাচার এই সরকারের হাতে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না বলে মন্তব্য করেছেন।আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, স্বৈরাচার সরকারের হাতে দেশের মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে কেউই রক্ষা পাচ্ছে না। রেহাই পাচ্ছে না গণমাধ্যমের সাংবাদিকরাও।

তিনি বলেন, বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এক যুগেও হয়নি।

এ সময় সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব।

ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কবলে গোটা দেশটাই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে।

আমাদেরকাগজ/এমটি