নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিত্রনায়িকা মাহিয়া মাহীকে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটিতে সদস্য করতে দপ্তর সম্পাদককে নির্দেশ দিলেন । শুক্রবার, ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন এই চিত্রনায়িকা। তখন রাজনীতি করার ইচ্ছাপোষন করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নির্দেশনা দিয়েছেন বলে উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক সূত্র জানান, মাহিয়া মাহি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকার রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে সক্রিয় রাখতে চান। তখন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘটনাস্থলে উপস্থিত দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, সামনে উপ কমিটি হবে, তাকে যে কোনো ুপ কমিটিতে রেখে দিও। এসময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা সাংস্কৃতিক উপ কমিটিতে রাখার কথা বললে সায় দেন ওবায়দুল কাদের।
চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, 'আমাকে সংগঠনের জন্য কাজ করতে বলা হয়েছে।' তবে কোন উপ-কমিটিতে ঢুকছেন সে সম্পর্কে কোন মন্তব্য করেননি তিনি।
মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটিতে রাখার প্রসঙ্গে ওবায়দুল কাদের কী বলেছেন জানতে চাইলে মাহির স্বামী রাকিব সরকার বলেন, সাংস্কৃতিক উপ কমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে বলেছেন। তিনি মাহীকে সংগঠনের কাজ করতে বলেন।
আমাদেরকাগজ/ এইচকে





















