নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ স্বল্পমাত্রার ভূমিকম্প।
বুধবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইউরোপী ভূ-মধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়ে, ভূমিকম্পের উৎপত্তি ছিল ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। এর মাত্রা ছিল ৪।
চট্টগ্রামে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
চট্টগ্রাম থেকে জানা যায়, চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে সিলেট জেলা প্রতিনিধি সেখানকার ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।
আমাদের কাগজ/টিআর






















