আবহাওয়া ১৫ নভেম্বর, ২০২৩ ০৪:৪৪

বৃষ্টি হতে পারে

আমাদের কাগজ ডেস্ক: বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের ছয়টি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে এই সংস্থাটি। এছাড়া সংস্থাটি বলছে,দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাষ্ট্রীয় সংস্থাটির বুধবার ১৫ নভেম্বর, সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেয়।

জানানো হয়, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা - ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আমাদেরকাগজ/এমটি