আবহাওয়া ১৮ জুলাই, ২০২৩ ০২:৪৫

সারাদেশে বৃষ্টি হতে পারে যেদিন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: শ্রাবণের তৃতীয় দিন আজ। শ্রাবণের মেঘ আকাশে গুঁড় গুঁড় করলেও দেশে বৃষ্টিপাত একাবারে কমে এসেছে। এদিকে সারাদেশে বৃষ্টি আরও কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আগামী দু-এক দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বলে আজ মঙ্গলবার এমনটিই আশা ব্যক্ত করেছে আবহাওয়াবিদরা। 

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলতি মাসে দেশে নতুন করে আর বন্যার আশঙ্কা নেই। তিস্তা, দুধকুমার, ধরলা নদীর বন্যার পানি দেশের মধ্যাঞ্চলের দিকে নিচে নেমে আসায় বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, ও টাঙ্গাইল জেলার যমুনা নদীর উপকূলবর্তী এলাকাগুলোর শাখা ও উপ-নদীগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সপ্তাহের শেষ দিকে যমুনা নদীর পানির উচ্চতা কমতে শুরু করবে বলে আশা করা যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি কমছে। ব্রহ্মপুত্র ও যমুনার পানিও কমতে শুরু করেছে।

উল্লেখ্য, আষাঢ় শেষে শ্রাবণের ৩ তম দিন আজ। 


আমাদেরকাগজ/এমটি