আবহাওয়া ১৭ জুন, ২০২৩ ০৫:৫৮

৪৮ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ শনিবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়।

জানা যায়,সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বিকেল ৩টা থেকে পরবর্তী সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ শনিবার বিকাল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা ও বগুড়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং টাঙ্গাইল, ফরিদপুর ও দিনাজপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।

আমাদেরকাগজ/এমটি