আমাদের কাগজ ডেস্ক: মধ্যরাতে রাজধানীতে ঝড়। এলোমেলো বাতাস আর 'কালবৈশাখী'র আগমনকে আরো একবার আভাস দিয়ে গেল। রাত ১টার পর দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে শুরু করে।কয়েক স্থানে গাছ পালা ভেঙে যাওয়ারও খবর পাওয়া যায়।
হঠাৎ দমকা হাওয়াতে বেশ বেকায়দায় পড়তে হয়েছে রাজধানীতে বসবাস'রত ছিন্নমূল মানুষদেরও।
এছাড়া ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচন্ড বৃষ্টির কারণে অনেক এলাকাতে বিদ্যুৎ লাইন বিচ্ছন্ন হওয়ার খবর জানা গেছে। ফলে লোডশেডিং চলছে সর্বত্র।
আমাদের কাগজ/এমটি






















