আবহাওয়া ২১ জানুয়ারি, ২০২৩ ০১:১২

শীত কমার আভাস

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের শীতলতম মাসের ২১তম দিনে ঠান্ডা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তথ্য অনুযায়ী, রাতের তাপমাত্রা বেড়ে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কমতে পারে শৈত্যপ্রবাহ বলে ধারণা করছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত শনিবার(২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ‘উপমহাদেশীয় উচ্চতাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে,দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।তেতুলিয়ায় হিমেল বাতাস ও শীতের তীব্রতায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। সাধারণ মানুষ হয়ে পড়েছে কর্মহীন। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।
 

আমাদের কাগজ/এমটি