সড়ক দুর্ঘটনা ১ অক্টোবর, ২০২০ ০৬:০৯

যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম সায়েম শাহরিয়ার (২৪)। 

নিহত সায়েম নিউইয়র্কের রনকনকোমা লেকে বসবাস করতেন। মঙ্গলবার রাতে আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হাঁটছিলেন তিনি। সড়কের ৪১ নম্বর প্রস্থান পথের কাছাকাছি নিসান সেন্ট্রার দ্রুতগামী নিসান সেন্ট্রা গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সায়েম। জানা গেছে, একাধিক শারীরিক ও মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় গাড়ির চালক সম্পূর্ণ অক্ষত আছেন। ঘটনাস্থলে একটি যানবাহন সুরক্ষা পরীক্ষার পর চালককে ছেড়ে দেয় পুলিশ। তবে দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।