সড়ক দুর্ঘটনা ২৮ আগস্ট, ২০২৩ ১২:৩৪

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক :রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

নিহতের নাম, জিন্নাতুল বেগম। তার গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

জানা যায়, গতকাল (রোববার ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পর আহত অবস্থায় জিন্নাতুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কাজীপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ষাটোর্ধ্ব বয়সী জিন্নাতুল বেগম। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি