সড়ক দুর্ঘটনা ৯ জুলাই, ২০২৩ ০১:৫৪

বরিশালে বাসচাপায় বৃদ্ধা নিহত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বরিশালের গৌরনদীতে বাসের চাপায় এক বৃদ্ধা নিহতের ঘটনা ঘটেছে। জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার কাছেমাবাদ এলাকায় রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘতক বাসটির নাম শ্যামলী পরিবহন। নিহত রোকেয়া বেগমের বাড়ি কাছেমাবাদ গ্রামে।

গৌরনদী ফায়ার স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, সকালে কাছেমাবাদ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন রোকেয়া। ওই সময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি জানান, ওই নারীর মরদেহ হাইও‌য়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর মহাসড়‌কের প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

গৌরনদী হাইও‌য়ে থানার উপপরিদর্শক তমাল সরকার জানান, বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার অভিযোগ করলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযোগ না থাকলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদেরকাগজ/এমটি